6/recent/ticker-posts

নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে উড়িয়ে দিল বাংলাদেশ 2025

নারী কাবাডি বিশ্বকাপে নবাগত জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ প্রথমার্ধেই আধিপত্য দেখিয়ে ২৮-৯ পয়েন্ট এগিয়ে যায় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে খানিকটা ছন্দপতন হলেও বড় জয় পেতে অসুবিধা হয়নি কোচ শাহনাজ পারভীনের দলের। ‎প্রথম ম্যাচে গতকাল উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।