মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ৬৫৯ জন শিক্ষকের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদকেরা (জিএস)। ওই শিক্ষকদের চাকরিচ্যুত করতে ১০ কার্যদিবস সময়ও বেঁধে দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার বিকেলে সম্মিলিতভাবে দেওয়া এক বিবৃতিতে চার ছাত্র সংসদের জিএসরা এ সময়সীমা বেঁধে দেন।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার পক্ষে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দ’ নাম ব্যবহার করে বিবৃতি দেওয়ার সংবাদটি জনগণকে স্তম্ভিত ও বিক্ষুব্ধ করেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিবৃতিটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১ জন শিক্ষক স্বাক্ষরিত বলা হলেও ৬৫৯ জন শিক্ষকের নাম রয়েছে।
Social Plugin